রাউজানের প্রবাসী সুমন চির ছুটিতে ফিরল বাড়ীতে

0

নেজাম উদ্দিন রানা, সিটি নিউজঃ মাত্র দুই মাস পর প্রবাস থেকে ছুটিতে দেশে আসার কথা ছিল রাউজানের কাতার প্রবাসী সুমনের (৩০)। স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষে সুমন ছুটির দুই মাস পূর্বেই ফিরে এসেছে দেশে তবে কফিনে বন্দী হয়ে।

গত ২০ জুন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান প্রবাসী সুমন। সেখানকার কিছু আনুষ্ঠানিকতা শেষে শনিবার বিমানের একটি ফ্লাইটে করে দেশে আসে তার লাশ।

লাশবাহী গাড়ী সুমনের মরদেহ নিয়ে তার নোয়াপাড়া চৌধুরীহাটস্থ গ্রামের বাড়ী পৌঁছলে সেখানে সুমনের লাশ দেখার জন্য অপক্ষেমান স্বজনদের বিলাপে এক হুদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়। পরে এলাকার তৈয়বিয়া এমরান মিয়াজি মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে চিরশায়িত করা হয়।

নিহত সুমনের নিকটাত্নীয় সাইফুল জানান, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার ফৌজদার বাড়ির মুহাম্মদ জামাল উদ্দিনের তিন ছেলে এক মেয়ের মধ্যে ওমর ফারুক সুমন ছিল পরিবারের মেঝ সন্তান।পরিবারের স্বচ্ছলতার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদুর কাতারে।

সে ছিল খুবই শান্ত স্বভাবের।দুই মাস পর দেশে ছুটিতে আসার পর ধূমধাম করে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু নিয়তির নির্মম পরিহাস ছুটির দুইমাস পূর্বেই কফিনবন্দী হয়ে দেশে ফিরে পরিবারের এই আদুরে ছেলেটি। তাকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে মূহ্যমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.