ডাক্তারের অবহেলাঃ এবার ফরটিস হসপিটালে বৃদ্ধের মৃত্যু

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীতে ডাক্তারদের অবহেলায় এবার মৃত্যু হয়েছে হাজী মোহাম্মদ লোকমান চৌধুরী (৬৯) নামে বৃদ্ধের। মঙ্গলবার রাত ৯টার দিকে পাচঁলাইশ থানার মক্কি মসজিদের সামনে অবস্থিত শেভরণ ভবনের ৯ তলায় অবস্থিত ফরট্রিস নামক একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধ লোকমান চৌধুরী নগরীর চাঁদগাও থানার সাবানঘাটা এলাকার বাসিন্দা গত প্রায় একমাস যাবত তিনি শ্বাসকষ্ট জনিত রোগে এ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তার স্বজনরা।

চিকিৎসকের অবহেলায় মারা যাবার পরপরই ক্লিনিকে থাকা ডাক্তার শিমুল কুমার ভৌমিককে আটকানোর চেষ্টা করেন নিহত লোকমানের সন্তানরা। পরে ডাক্তার শিমুল কুমার কৌশলে পালিয়ে যান।

এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত ডাক্তার কর্মকর্তা কর্মচারী ও নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনাস্থলে খাকা পাঁচলাইশ থানার এমআই মোজাম্মেল হক জানান, চিকিৎসকদের অবহেলায় একজন বয়স্ক রোগী মারা যাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

নিহত হাজী মোহাম্মদ লোকমানের ছেলে ফরহাদ উদ্দিন রুবেল সাংবাদিকদের বলেন, আমার বাবার এ পরিস্থিতিতে মুখে মাক্স লাগিয়ে খাওয়ানো হয়। কিন্তু ডাক্তার শিমুল ভৌমিক মাক্স খুলে নিয়ে পরিক্ষা নিরীক্ষা করতে থাকলে আমার আব্বা আমার চোখের সামনে মরা যায়। মাক্স খুলে নেয়ার পর আব্বার শ্বাস প্রশ্বাস উঠানামা করতে থাকলে তিনি ইশারা দিয়ে মুখে মাক্স লাগাতে বলেন।

এসময় ডিউটি ডাক্তারও বার বার মাক্স লাগাতে চাইলে ডাক্তার শিমুল ভৌমিক মাক্স লাগাতে না দিয়ে বলতে থাকেন আরেকটু দেখি, আরেকটু দেখি। এই করতে করতে আমার আব্বা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা এই ডাক্তারের বিচার দাবী করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.