সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রে নিখোঁজ ৩ পর্যটকের মৃতদেহ উদ্ধার

0
কামরুল ইসলাম দুলু:: সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া সী-বিচে সাগরে  গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৩ জনের মৃতদেহ  আজ শনিবার (৭ জুলাই) দুপুর ১ থেকে ১ টা ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে। শুক্রবার  বেলা সাড়ে ৩টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্রে গোসল করতে নেমে সাইফুল (২৪) আলাউদ্দিন (২০) ও ইয়াসিন  (১৮) নিখোঁজ হয়।
নৌবাহিনী, কোষ্টগার্ড এবং ফায়ার সার্ভিস দল উদ্ধার কাজে এগিয়ে আসে। নিখোঁজের পর থেকে তাদের উদ্ধারে তিন বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে। আজ সকাল থেকে আবার সাগরে তল্লাসী শুরু করলে দুপুর একটার দিকে প্রথমে সাইফুল ও আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়। এর ২০ মিনিট পর একই জায়গা থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়। তিনজনের লাশ উদ্ধারের পর সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গতকাল শুক্রবার ২২ জনের একটি দল মিলে তারা আজ  বাঁশবাড়িয়া বীচে বেড়াতে যায়। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা হলেও সাইফুল ইসলামের গ্রামের বাড়ি মীরসরাই। আলাউদ্দিন বাড়ি কচুয়া থানার চাঁদপুর এবং ইয়াসিনের বাড়িও চাঁদপুরের শাহরাস্তি থানায়। সাইফুল ও আলাউদ্দিন সিটি কর্পোরেশনের পরিচন্নতাকর্মী বলে জানা যায়।
উল্লেখ যে, এর আগে গত ২২ জুন একই এলাকায় ঢাকার নারায়নগঞ্জের দুই পর্যটন সাগরে ডুবে মারা যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, তাদেরকে সাগরে না নামার জন্য বারবার নিষেধ করার পরও তারা কথা শোনেনি। স্থানীয় এলাকাবাসী জানান, বাঁশবাড়িয়া সমুদ্র বীচে বসুন্ধরা ড্রেজার দিয়ে মাটি তোলে প্রায় ১০০ শত ফুট গভীর গর্ত করার কারণে বার বার একই ঘটনা ঘটছে। এর আগেও নিখোঁজ হওয়ার একদিন পর ঢাকার দুই পর্যটকের লাশ ঐ গর্ত থেকে পাওয়া যায় আজও তিনজনের লাশ একই জায়গাতে পাওয়া যায়। বর্তমানে ড্রেজার দিয়ে মাটি তোলে গভীর করার ফলে সমগ্র বাঁশবাড়িয়া গ্রাম হুমকির সন্মুখিন হয়ে দাড়িঁয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.