চন্দনাইশে দুই অপহরণকারী আটক,অপহৃত শিশু উদ্ধার

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: চন্দনাইশের দোহাজারী হাছনদন্ডী এলাকা থেকে ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। অপহৃত শিশু সাকিবকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

গত সোমবার ২ জুলাই বিকেলে বাকলিয়া নতুন ব্রিজ এলাকা থেকে জাহেদুল ইসলাম সাকিব (৮)কে বি.বাড়িয়া আখাওড়া এলাকরা মৃত নূর মিয়া রছেলে আব্দুল আজিজ (৫০) ও সাতকানিয়ার কালীয়াইশের মন্জুরা বেগম (৩৮) চিপস কিনে দেয়ার কথা বলে নতুন ব্রিজ এলাকার ফয়েজুর রহমান কলনি থেকে সাকিবকে নিয়ে আসে। ঐদিন গভীর রাতে সাকিবকে নিয়ে পালিয়ে আসার সময় চন্দনাইশের হাছনদন্ডী ইউছুপিয়া মাদ্রাসার সামনে বৃষ্টির কারণে অবস্থান করছিল।

শিশুটি কান্নাকাটি করলে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি বুঝতে পেরে মন্জুরা বেগম ও আব্দুল আজিজকে আটক করার চেষ্টা করে। অপহরণ কারী আজিজ ও মন্জুরা কৌশলে পালিয়ে গেলেও শিশু সাকিবকে সাথীয় লোকজন তাদের হেফাজতেরেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশে পাশের এলাকা তল্লাশী করে আবদুল আজিজ ও মন্জুরা বেগমে আটক করে।

পরবর্তিতে ভিকটিম সাকিবের মা সেলিনা আক্তার খবর পেয়ে চন্দনাইশ থানায় উপস্থিত হয়ে অপহরণকারীদের বিরোদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ আটককৃতদের সেই মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

সাকিবের বাড়ী রামু বাইশারী। তার সৎপিতা আকবর আলী, প্রকৃত পিতা আবদুর রহিম, মা সেলিনা আক্তার সহ সৎ পিতা আকবর আলীর সাথে নতুন ব্রিজ এলাকার ভাড়া বাসায় থাকে। ঘটনা সত্যতা স্বীকার করে এসআই আলমাছ বলেছেন এ ব্যপারে মানব পাচার আইনে মামলা হয়েছে এবং ভিকটিম সাকিবকে মাসেলিনা আক্তারের জিম্মায় প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.