আনোয়ারায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারায় ইয়াবাসহ লিয়াকত আলী খান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাত ১০টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মোস্তাফিজুর রহমান খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে রাতে থানার এসআই ইকরামুজ্জামান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুধকুমড়া (পারকি) এলাকার বটতল থেকে মাদক বিক্রেতা লিয়াকতকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.