বরমা মাদরাসায় বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চন্দনাইশ : চন্দনাইশের বরমা ইসলামিয়া দাখিল মাদরাসা’র সদ্য অবসরপ্রাপ্ত সহকারী মৌলভী (প্রতিষ্ঠাকালীন শিক্ষক) সৈয়দ আহমদ শুকুরী ও চতুর্থশ্রেণির কর্মচারী (নৈশপ্রহরী) মো. আব্দুল খালেক’র বিদায় এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৮ জুলাই বোববার অনুষ্ঠিত হয়।
মাদারাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে ও শিক্ষক মো. জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিদ্বয় ও মাদরাসা ব্যবস্থপনা কমিটির (এমএমসির) শিক্ষানুরাগী সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল।
বক্তব্য রাখেন শিক্ষক ও এমএমসি সদস্য মাস্টার মো. জসীম উদ্দীন, মাওলানা আজগর হোসাইন, মাস্টার আমিন খান ও মেধাবী ছাত্রী মোছাম্মৎ আয়েশা ছিদ্দিকা। পরে সংবর্ধিতদের হাতে তুলে দেয়া হয় বিদায়ী উপহার।
বক্তারা বলেন, নিবেদিত ও কৃতী মানুষরা সমাজের কাছে সম্মানিত হয়ে থাকেন। ভাল ও গুণী ব্যক্তিরা সবসময় জাতি ও প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য কাজ করেন।
