পাকিস্তানে বোমা হামলায় প্রার্থীসহ নিহত ১৪

0

সিটি নিউজ ডেস্কঃ পাকিস্তানে আওয়ামী ন্যাশনাল পার্টির নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীসহ ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কেউ। আইএসআইকে দায়ী করছেন পাকিস্তান।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। নিহতের মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় রাজনীতিবিদ হারুন বিলোউরও রয়েছেন।

নিহত হারুন বিলাওর আসন্ন নির্বাচনে খাইবার পাখতুনখোয়া আসনের প্রার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনিই ছিলেন হামলাকারীদের টার্গেট। সমাবেশস্থলে যোগ দিতে গাড়ি থেকে নামার সাথে সাথেই ঘটানো হয় বিস্ফোরণ। ২০১২ সালে তার বাবা বশির বিলাওর একইভাবে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধানের মতে, আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) আয়োজিত একটি প্রচারণা সমাবেশে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন।

আত্মঘাতী বোমা হামলার পরের দৃশ্য
                                  আত্মঘাতী বোমা হামলার পরের দৃশ্য

প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রার্থী ছিলেন বিলোউর। ২৫ জুলাই এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিলোউরের বাবা বশির বিলোউরও একজন বিশিষ্ট এএনপি রাজনীতিবিদ ছিলেন। ২০১২ সালে আত্মঘাতী বোমা হামলায় তাকে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় ২০০ সমর্থককে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিলোউর।স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাফকাত মালিক বলেন, আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা একটা আত্মঘাতী হামলা, এ হামলার প্রধান টার্গেট ছিলেন হারুন বিলোউর’।

মঙ্গলবার রাতের এই হামলায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে গেলো কয়েক বছর ধরেই তালেবানের চক্ষুশূল ছিল এএনপি।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিপিও) কাজি জমিল বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আহত ৩০ জনকে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.