চট্টগ্রামে ডিবি পরিচয়ে ছাত্রী ধর্ষণঃ ৫ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর চকবাজার বাদুর তলা এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর চকবাজার থানার জঙ্গীশাহ মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন— নগরের চকবাজার থানার বাদুরতলা জঙ্গীশাহ মাজার গেইট এলাকার ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরীর ছেলে মো. মহিউদ্দীন (২২), সিরাজুল ইসলামের ছেলে সাইমুন ইসলাম সাকিব (২২), আবু নাছেরের ছেলে আসিফ ইকবাল (২৫), চান্দগাঁও বারইপাড়া এলাকার জামাল উদ্দীনের ছেলে রাজবির হোসেন নয়ন (২২) ও আনোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন আকাশ (২২)। তাদের বিরুদ্ধে সিএমপি চকবাজার থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধিত) ২০০৩ এর ৯(১)/১০/৩০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২) এবং দঃ বিঃ ৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী।
আজ শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলাহয়, নগরীর চকবাজার এলাকার বাদুরতলা জঙ্গীশাহ মাজারের পূর্ব পাশে আলম ভিলার ৪র্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন দুই কলেজছাত্রী। সেখানে থেকে তারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় কিছু যুবক চলাফেরার পথে উত্যক্ত করতেন ওই দুই কলেজছাত্রীকে।
গত ৯ জুলাই রাত আটটার দিকে প্রাইভেট শিক্ষক বাসায় আসার পর পরই বাসার দরজা নক করার শব্দ পাওয়া যায। এ সময় দরজার পাশে গিয়ে কে জিজ্ঞেস করতেই ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। এ সময় ডিবি পুলিশ মনে করে দরজা খোলার সাথে সাথে ৫ যুবক ধাক্কা দিয়েই বাসায় প্রবেশ করে। সবাইকে মারধর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কলেজছাত্রীর গলায় ছোরা ধরে ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করা সাকিব ও তার এক সহযোগী ওড়না কেড়ে নিয়ে দুই হাত বেঁধে ফেলে। এরপর সাকিব তাকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীদের কেউ ধর্ষণের সেই ভিডিও চিত্র ধারণ ও নগ্ন ছবি তোলে। এরপর তারা ৪লাখ টাকা দাবী করে। দাবী করা চার লাখ টাকা না দিলে নগ্ন ছবি নেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা।
মামলায় বলা হয়েছে,ওই যুবকরা কলেজছাত্রী,তার বন্ধু,বান্ধবী ও প্রাইভেট শিক্ষককে সম্পূর্ণ নগ্ন করে এক সাথে বসিয়ে ছবি তোলে। এরপর বাসায় খারাপ কাজ করা হয় জোরপূর্বক এমন স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে।
