বিএফইউজে নির্বাচনে রিয়াজ-মহসিন জয়ী

0

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচনে চট্টগ্রাম থেকে সহ সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব পদে কাজী মহসিন এবং সদস্য পদে রুবেল খান ও আজহার মাহমুদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাত ১১:৩০টায় চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন কমিশনার মোয়াজ্জেমুল হক এ  ফল ঘোষণা করেন।

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ শুক্রবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে ৩জন, যুগ্ম মহাসচিব পদে ৫ জন, সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রিয়াজ হায়দার চৌধুরী ১৮৪ ভোট, কাজী মহসিন ১৬০ ভোট ও সদস্য পদে রুবেল খান সর্বোচ্চ ২২৮ ভোট ও আজহার মাহমুদ ১৩০ ভোট পান।

চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন কমিশনার মোয়াজ্জেমুল হক বলেন, চট্টগ্রাম কেন্দ্রে ৩৯২ জন ভোটারের মধ্যে ৩৫০জন ভোটার ভোট দিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.