প্রধানমন্ত্রী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর নির্মাণ কাজের উদ্বোধন করলেন

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। ডিজিটাল বোতাম চেপে এবং সিমেন্টের ঢালাই দিয়ে এই কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
আজ শনিবার ( ১৪ জুলাই ) বেলা ১২টায় ঢালাই কাজের উদ্বোধন করেন তারা।

এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ এবং রাশিয়ান কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আজ বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সফরসূচি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চুল্লির প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মি. ইউরি ইভানোভিচ বোরিসভ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইএইএ’র পরিচালক মি. দোহী হান। স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

পরে বিকাল সাড়ে ৩টায় পুলিশ লাইন্স মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ, ঈশ্বরদী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত রেলপথ, ঈশ্বরদী থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পাবনা মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়ন প্রকল্পসহ ৪৯টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.