বেসরকারী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ব্যাংক

0

সিটি নিউজ ডেস্ক :: বেসরকারী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বিশ্ব অর্থনীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রধান উৎস এবং দারিদ্র্য, বৈষম্য ও অবকাঠামোগত দুর্বলতা হ্রাসে ব্যাপক অবদান রাখে। এ কারনে বাংলাদেশ ব্যাংক বেসরকারী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আজ শনিবার (১৪ জুলাই) রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্পদের সুষম ব্যবহার ও অপচয় রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। সামষ্টিক অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনা ও বিভিন্ন ব্যবসা- বান্ধব নীতি ও সংস্কার কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ আজ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। এ অগ্রযাত্রা ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ যা নিশ্চিতকরণের দায়িত্ব এখন আমার, আপনার, সকলের।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের কার্যক্রম মানুষের মাঝে কিছুটা সন্দেহ/অবিশ্বাস দেখা দিয়েছে; যা ব্যাংকগুলোর জন্য অশিন সংকেত স্বরূপ। এ সকল সমস্যা কাটিয়ে সুশাসন নিশ্চতকরণের লক্ষে ব্যাংকগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আহ্বান জানায়।

ফজলে কবির বলেন, সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ প্রদান করতে হবে,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিএফআইইউ ব্যবস্থাপক এবিএম জহুরুল হুদার সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সহ আরো অনেকে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.