নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চকবাজার বাদুর তলা এলাকা থেকে বাসায় ঢুকে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫যুবককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৬ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষক ৫ যুবক হলেন, মো. মহিউদ্দিন (২২), সাইফুল ইসলাম সাকিব (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২), মোশাররফ হোসেন আকাশ (২২)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম কলেজের একছাত্রীকে তার বাসায় ঢুকে ধর্ষণের অভিযোগ পেয়ে মহিউদ্দিন, সাকিব, আশিক, রাজবীর ও আকাশ নামে পাঁচ বখাটেকে গ্রেফতার চকবাজার থানা পুলিশ।
ওসি জানান, ৭ জুলাই রাতে ঐ ছাত্রীর বাসায় তারা প্রাইভেট শিক্ষক আসলে স্থানীয় ৫-৬ জন বখাটে বাসায় ঢুকে প্রথমে চাঁদা দাবি করে। ঐ ছাত্রীর শিক্ষক ও তার আরেক বন্ধুকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে তাদের জিম্মি করে ঐ ছাত্রীকে ধর্ষণ করে কাউকে না বলার জন্য হুমকি দেয়। ঐ ছাত্রীর অভিযোগের পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
