সরকারি কর্মকর্তাদের ডিগ্রি দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

0

সিটি নিউজ ডেস্ক :: দেশে বিদেশে অর্জিত যাবতীয় জ্ঞান জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা উচ্চতর ডিগ্রী অর্জন করবেন তবে সেটা শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য। দেশের কল্যাণে সেই ডিগ্রি কাজে লাগাতে হবে।

আজ সোমবার (২৩ জুলাই) জাতীয় ‘পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সিভিল সার্ভিস কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের দেশের ভেতরে-বাইরে পাঠিয়ে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। বঙ্গবন্ধুও জনপ্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরাও করছি।’

তিনি বলেন, ‘আপনাদের কাজের সুবিধার্থে জেলা-উপজেলা পর্যায়ে মালিস্টোরেড বিল্ডিং করে দেবো যাতে করে আপনারা যখন যেখানে কাজে যাবেন সেখানে যেনো ভালোভাবে কাজ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিলো যখন সরকারি চাকরি মানেই বেতন। কাজ করলেও টাকা না করলেও টাকা। এ চিন্তা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে সরকারি চাকরি মানে আমার দেশের মানুষের কষ্টের টাকায় বেতন, আরাম আয়েশ। মনে রাখতে হবে দেশের মানুষ যেনো ভালো থাকে।যে কৃষক বাবা যার সন্তানকে পড়ালেখা করিয়ে সরকারি কর্মকর্তা বানিয়েছেন সেই কৃষক পরিবারের উন্নয়নে কাজ করতে হবে। চিন্তা-ভাবনাটা সবসময় তৃণমূল পর্যায় থেকে রাখতে হবে।’

সরকারি কর্মকর্তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: ‘প্রতিযোগীতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমরা যেনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। সেই লাল ফিতার দৌরাত্ম্য যেনো না থাকে। কোনো কাজ যেনো পড়ে না থাকে। কীভাবে কাজ করলে সঠিকভাবে জনসেবা নিশ্চিত হবে সেই কাজ করতে হবে।’

‘ইতোমধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি। ইন্টারন্টে সেবা এখন গ্রামে গ্রামে, রাস্তাঘাটের উন্নয়ন সহ অবকাঠমোগত অনেক উন্নয়ন করেছি। এছাড়া বাংলাদেশকে এগিয়ে নিতে কী কী করতে হবে সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।’

এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন। জনগণ ভোট দিলে আছি না দিলে নাই, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছি এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.