সীতাকুণ্ডে ১২ টি প্রতিষ্ঠানকে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক সীতাকুণ্ড উপজেলা ও মীরসরাই (আংশিক) এলাকায় ধর্মীয়,শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার বরাদ্দপত্র প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুলাই) বেলা ১২ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা পরিষদ (চট্টগ্রাম ২) সদস্য আ.ম. দিলসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. আল মামুন। পৌর কাউন্সিলর সফিউল আলম মোরাদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, উপজেলা প্রকল্প প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়া, চক্রবাক ক্লাবের সভাপতি সুফিউর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর করিম বাহার, থানা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন প্রমুখ।

প্রধান অথিতির বক্তব্যে এস.এম. আল মামুন বলেন, বর্তমান সরকার গরীব-দুঃখী মানুষের সরকার,চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে চেয়ারম্যান আব্দুস সালামের সহযোগীতায় এবং জেলা পরিষদ সদস্য আ.ম.ম. দিলসাদের নেতৃত্ব ধর্মীয়সহ বিভিন্ন সংগঠনসহ গরীব-দুঃখী মানুষের সাহায্যে সহযোগীতা করে যাচ্ছেন। বর্তমান সরকারের সাহায্য একেবারে গ্রামে-গঞ্জের প্রতিটি জায়গায় পৌছে যাচ্ছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে সাদেক মস্তান (র) উচ্চ বিদ্যালয়কে ২ লক্ষ টাকা,চক্রবাক ক্লাবকে ২ লক্ষ টাকা, চ উ ক প্রাথমিক বিদ্যাপিটকে ২ লক্ষ টাকা, বায়তুল মামুর জামে মসজিদকে ২ লক্ষ টাকা, সীতাকুণ্ড প্রেস ক্লাবকে ২ লক্ষ টাকা, সরদার জামে মসজিদ কবরস্থানকে ১.২০ লক্ষ টাকা, হোসেন আযহার জামে মসজিদকে ১.৫০ লক্ষ টাকা, মাজেদা হক উচ্চ বিদ্যালয়কে ২ লক্ষ টাকা, আবু তোরাব জামে মসজিদকে ১ লক্ষ টাকা, সার্বজনীন কালি মন্দিরকে ১ লক্ষ টাকা, এছাড়া  মিরসরাই এলাকার আরো দু’টি প্রতিষ্টানকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পরিষদ থেকে ১২ টি প্রতিষ্ঠানে মোট ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.