মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত ও মামুনের রোগমুক্তি কামনায় দোয়া
সিটি নিউজ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত ও নগর আওয়ামীলীগ নেতা সাবেক কমিশনার আলহাজ্ব মামুনুর রশীদ মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে এমইএস পরিবার ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ জুলাই বাদে আসর নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জামে মসজিদে হাফেজ মওলানা মো: তারেক আহমেদ এর মোনাজাত পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস এরশাদুল আমিন, সাবেক সহ সভাপতি সরওয়ার মোর্শেদ কচি, শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সরওয়ার্দী, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম, মো: মহসিন, সরওয়ার জাহান, এস এম হারুনুর রশিদ, আবু বক্কর চৌধুরী, নজরুল ইসলাম, সৌদি আরব জেদ্দা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল খালেক, মোর্শেদ আলম, বিপ্লব মিত্র, সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম উদ্দিন, নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, নগর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন ফাহিম, শেখ বশির আহমেদ, হাসানুজ্জামান টিপু, এম ই এস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত টিপু, চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাবেক ছাত্রনেতা রিফাত জাবেদ ডন, আবদুর রাজ্জাক বাবু, গিয়াস উদ্দীন হিরণ, গিয়াস উদ্দিন, মো: জীবন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শফিউল আজম জিপু, নগর ছাত্রলীগের উপ সম্পাদক মাহমুদুল হাসান রনি, সোহেল ইমরান, শিমুল মান্নান, মহিউদ্দিন খসরু, শ্রমিক লীগ নেতা শেখ মহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হযরত খাজা গরীব উল্লাাহ শাহ মাজারে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নাসের আহমেদ এর মোনাজাত পরিচালনার মাধ্যমে এক দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের মধ্যে মো: হেলাল উদ্দিন, ওয়ারিশ আলী খান, দেবাশীষ নাথ দেবু, মো: সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দীন শাহীন, মহসীন মোরশেদ টিপু, মো: জালাল মিয়া, মো: আলী চৌধুরী, সাইফুদ্দিন বাবুল, কামরুল আলম, মো: জর্জ মিয়া, খুরশীদ হাসান, মোরশেদুল আলম, মো: আবদুল নুর, যীশু নাথ, আব্দুর রাজ্জাক বাবু, এম কে আলম বাসেদ, আব্দুস সবুর, সোহেল ইমরান, নজরুল ইসলাম রানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে চট্টল বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা ও নগর আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহ তালার দরবারে দোয়া কামনা করা হয়। এরপরে সকলের মাঝে তবারুক বিরতণ করা হয়।
