ইদ্রিস বি.কমের মতো ত্যাগীদের শ্রমে আওয়ামী লীগ আজকের শক্ত অবস্থানে
চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এম ইদ্রিস বি কম কখনোই রাজনীতির মাঠে অসদাচরণ করেন নাই। একজন সাচ্চা আদর্শিক রাজনীতিকের যে গুনাবলী থাকা উচিত যেমন বিনয়, সততা, যোগ্যতা, পান্ডিত্য ও আপোষহীনতা সব তার মাঝে ছিল। তার শূণ্যতা আমরা পূর্ণ করতে পারিনি-পারবোনা। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত থেকে তিনি এক অসাধারণ নেতা ছিলেন। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান ও ১৯৭৩ সালে আনোয়ারা হতে এম পি নির্বাচিত হয়েও অর্থ লোভে পড়ে কখনো নীতি ও আদর্শচ্যুত হননি। ইদ্রিস বি.কম-এর মতো ত্যাগী নেতাদের মেধা শ্রমে আওয়ামী লীগ আজকের শক্ত অবস্থানে এসেছে। তাদের অনুসরণ করে এই দলকে নিরাপদ রাখতে হবে। তিনি আজ আনোয়ারার কৃতি সন্তান, আনোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এম পি এম ইদ্রিস বি.কম-এর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলে পদ লাভ করা আর নেতা হওয়া এক কথা নয়। ইদ্রিস বি.কম এর আচার-আচরণ ও শিক্ষা আমাদের আকৃষ্ঠ করতো। আপাতমস্তক একজন গুনী রাজনীতিবিদ হিসাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব নিয়ে সফলতার পরিচয় দিয়েছেন। তার অবদান আমাদের পাথেয় হয়ে আছে। বিশেষ করে আওয়ামী রাজনীতিতে নতুন যারা আসছে তাদের মেধা মননে দেশকে ধারণ করতে হবে এবং ইদ্রিস বি কম, জহুর আহমদ চৌধুরী, এম ছিদ্দিক, এস এম ইউসুফ, এম এ ওহাব, এস এম আবু ছালেহ, অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীদের রাজনীিিত হতে পাঠ নিতে হবে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, মো: মুছা, ছিদ্দিক আহমদ বি.কম, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মালেক, আওয়ামী লীগ নেতা এম এ ঈসা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা ইঞ্জি: আবুল কাশেম, আবদুল মোনাফ, মরহুম ইদ্রিস বি.কমের পরিবারের পক্ষে যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা চেয়ারম্যান মো: হাশেম, রাজিন দাশ রাহুল, আবসার উদ্দিন মানিক, আবদুল আউয়াল প্রমুখ।
