এবার হিন্দি গান ‘হামকো হামিসে চুরালো’ গাইলেন মাহফুজুর রহমান

0

বিনোদন ডেস্ক :   এবার হিন্দি গান ‘হামকো হামিসে চুরালো’ গাইলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সহধর্মিনী ইভা রহমানের জন্মদিন উপলক্ষে তাকে সঙ্গে নিয়েই এই গান পরিবেশন করেন মাহফুজুর রহমান। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘মোহাব্বাতে’ ছবির ‘হামকো হামিসে চুরালো’ গানটি তিনি বেছে নেন।

২৪ জুলাই, মঙ্গলবার ইভা রহমানের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনুরোধে মাহফুজুর রহমান ও ইভা রহমান এই গান পরিবেশন করেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর ওই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হেলেনা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘অনেক অনেক শুভ কামনা ইভা রহমানের জন্মদিনে।

আরও শত যুগ সুন্দর ও সুস্থতা নিয়ে বেঁচে থাকুক এই কামনা করছি। আমার ও মাহফুজ ভাইয়ের গান নিয়ে অনেকেই সমালোচনা করে থাকেন। সত্যি কথা বলতে আমার গানের ইচ্ছা জেগেছে ও অনুকরণ হিসেবে আমি মাহফুজ ভাইকেই বেছে নিয়েছি। মাহফুজ ভাইয়ের জন্যেও অনেক অনেক শুভ কামনা। আমি এটিএনের পরিবার হয়েই থাকতে চাই সারাজীবন।

উল্লেখ্য, গত বছর ঈদুল আজহায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান হয় তারই মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলায়। অনুষ্ঠানটি নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা হয়। সে রাতেই ফেসবুকে মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠানের ছবি আর স্ক্রিনশট ভাইরাল হয়।

https://www.facebook.com/100005155877361/videos/1036397356542117/?t=2

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.