গ্রিসের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

0

সিটি নিউজ ডেস্ক :: গ্রিসের রাজধানী এথেন্সে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস

দাবানলে ১৬ শিশুসহ আহত হয়েছেন শতাধিক। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ’ কর্মী।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটির মধ্যাঞ্চলীয় মাতি অঞ্চলের একটি গ্রাম থেকে এ পর্যন্ত অন্তত ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। এথেন্সের আশপাশের বেশকিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দাবানলের কবলে পড়া গ্রিসকে রক্ষা করতে সহায়তা পাঠিয়েছে ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.