সিটি নিউজ,চট্টগ্রাম : পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছয় তলার কাজ শুরু করার আশ্বাস দিয়ে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আগামী মাসে নতুন ভবনের ছয় তলা ভবনের টেন্ডার দেয়া হবে। পরের মাসে কাজ শুরু হবে। আগামী এক বছর পর অর্থাৎ পরবর্তী জুলাই মাসের মধ্যে ছয় তলার কাজ শেষ হবে।
শনিবার ২৮ জুলাই বিকেল সাড়ে ৩ টায় পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি উপরের কথা বলেন। আলোচনার শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদসদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ আলহাজ মো. দিদারুল আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মেধাবী ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ। সেজন্য বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আমি মানুষের সেবা করতে চায়। আমি আর কিছুই চাই না। আগামী মাসে এ স্কুলে প্রায় তিন কোটি টাকার বরাদ্দ দেওয়া হবে। আমি কথা দিয়ে কথা রাখি। বিনিময়ে কিছুই চাই না। আমি ভোট চাই না। আমি শুধু চাই মানুষের সেবা করার অধিকার। মানুষের ভালোবাসা দিয়ে আগামী সময়ে টিকে থাকতে চাই। আগামী ২০-২৫ বছর পর আমি থাকবো না। কিন্তু আমাদের নতুন প্রজন্ম বেঁচে থাকবে। তারা সত্যিকারের মানুষ হতে পারবে। সেটাই আমাদের পরম পাওয়া।
নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী সভা বিদ্যালযের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার।
সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেল কারা পরিদর্শক মো. সফিক উল আলম, উত্তর জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. মেজবাহ উদ্দিন আকবর, উত্তর জেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, উত্তর জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রানা মহাজন, শিক্ষা প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার দিলদার আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য প্রবীন কুমার ঘোষ, শাহ আলম ভুঁইয়া, মো. শাহাজাহান, পারভিন আক্তার, পলোগ্রাউন্ড কলোনী মসজিদ কমিটির সভাপতি মো. এসকান্দর, সম্পাদক সিরাজুল হক, শিক্ষক প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ খালেদ, মো. মেছবাহুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক মীর মো. আব্দুল মোন্এম, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, রফরফের নূর সিদ্দিকা, এস এম বোরহানউদ্দীন, তনি সেন, তাসলিমা আলম, পূজা দেব, রাকিবুল হাসান প্রমুখ। সভার শুরুতে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক এস এম বোরহান উদ্দিন। বিজ্ঞপ্তি
