হজ্ব এবং ওমরাকারীগণ হচ্ছেন আল্লাহর মেহমান

0

সিটি নিউজ,চট্টগ্রাম :   আল-মকাম হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মশালা আল-মাকাম হজ্ব কাফেলার ম্যানেজিং পার্টনার আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে আজ ২৮ জুলাই শনিবার চট্টগ্রাম নগরীর আর এফ পুলিশ প্লাজার ৭ম তলায় র‌্যাক রেস্টুরেন্টে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

মাওলানা মো. আরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালাম, উদ্বোধনী বক্তব্য রাখেন কাফেলার মুয়াল্লেম মাওলানা হাফেজ আলহাজ্ব আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেঙ্গুরা সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব সৈয়দ মাওলানা সাজেদ উল্লাহ আজিজী ও এমইবি গ্রুপের ডাইরেক্টর আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, বক্তব্য রাখেন আলহাজ্ব এম এ খালেক চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইয়াছিন, বীরমুক্তিযোদ্ধা মাহবুব আলম চৌধুরী, হাজী গণের মধ্য থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আমিনুল হক, আলহাজ্ব মো. আবুল মনসুর ও আবদুল আজিজ প্রমুখ।

প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালাম বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছে তারাই হজের পূর্ণ লাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। আল্লাহর মেহমান হিসাবে হাজী সাহেবেরা আল্লাহর সান্নিধ্যে এবং আল্লাহর হাবীব মুহাম্মদ (সা.)-এর সরাসরি সান্নিধ্য লাভের সুযোগ লাভ করে। এটা মোমিন জীবনের এক দুর্লভ সুযোগ। এই দুর্লভ সুযোগের সদ্ব্যবহার করতে হবে। হজ্ব এবং উমরাকারীগণ হচ্ছেন আল্লাহর মেহমান।

আল-মাকাম হজ্ব কাফেলা আল্লাহর মেহমানদেরকে দীর্ঘ দিন ধরে যে সেবা দিয়ে আসছে তা প্রশংসার দাবিদার। কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। হজের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। হজের সময় দলীয় শৃঙ্খলা, নিয়মনুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে।

কাফেলার ম্যানেজিং পার্টনার বলেন, আমরা গতানুগতিক ধারায় হজ্ব কাফেলা নই। আমরা অবাস্তব ও মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে যেনতেন উপায়ে পবিত্র কাজকে কলুষিত করতে চাই না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.