সীতাকুণ্ড প্রতিনিধি :: নানীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি যাওয়ার সময় সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে আটটার সময় উপজেলার কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমিনুল ইসলাম সিরাজ (২৫)। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব বিদ্যালয় যোগাযোগ প্রশাসন কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। সিরাজ খাগড়াছড়ির আবদুল গফুর ফারুকের পুত্র।
জানা যায়, সিরাজ নানীর মৃত্যুর খবর পেয়ে বিশ্ব বিদ্যালয় থেকে বের হয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে রেললাইনে হেটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। কুমিরা রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
