‘অন্তর্ঘাতমূলক কোনো ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী নিবে না’

0

সিটি নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত হবে বলে আশা করছি। সন্তানরা যেন রাজপথে না নামে সেজন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। নিরাপত্তা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা ঘটলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় নামবে না, শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেলে তাদের টিসি দেয়া হবে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ঠিক নয়। শিক্ষার্থীদের কোনো ভয় নেই, তাদের কোনো দুর্ভোগে পড়তে হবে না। ফেসবুকসহ বিভিন্নভাবে অনেকে অপপ্রচার চালাচ্ছে। অপ্রচারকারীদের চিহ্নিত করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.