চট্টগ্রাম,সিটি নিউজ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শহীদ শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী আধুনিক বিজ্ঞান মনষ্ক মানুষ। একজন নির্লোভ ব্যক্তি। পিতার পরিচয় নিয়ে কখনো কোথাও প্রভাব বিস্তার করার চেষ্ঠা করেননি। ছাত্র রাজনীতিতে তিনি সকলের কাছে একজন অহমিকা মুক্ত ছাত্রনেতা হিসাবে নিজকে তুলে ধরতে সমর্থ হন।
শেখ কামাল ক্রীড়াঙ্গনের বাতিঘর ও আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে তিনি এদেশে আধুনিক ফুটবলের রূপকার হিসাবে খ্যতি অর্জণ করেন। তাঁকে হত্যার পর রাজনৈতিক কারনে বহু মিথ্যাচার করে নিন্দা ছড়ানো হয়েছে যেগুলো পরে মিথ্যা প্রমানিত হয়েছে। সাদামাটা জীবনে অভ্যস্ত একজন সাদা মনের মানুষ হিসাবে তার বিশাল সম্ভবনাকে মাত্র ২৬ বছর বয়সেই হত্যা করা হয়।
শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর উত্তরাধীকারকেও হত্যা করার যে জিঘাংসা খুনী দেখিয়েছিল তা বিশ্বে বিরল। দেশকে স্বাধীন করা ও সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করায় বঙ্গবন্ধুকে এভাবে স্বপরিবারে জীবন দিতে হয়। তিনি আজ রবিবার ৫ আগস্ট বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব শেখ কামালের জন্মদিনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার আগে খুনীরা শেখ কামালকে হত্যা করে, কারণ খুনীরা শেখ কামালের বহুমাত্রিক গুনের কথা জানত। মুক্তিযুদ্ধের সময় কর্ণেল ওসমানীর ব্যক্তিগত সহকারী হিসাবে তিনি নৈপুণ্য দেখাতে সমর্থ হন। পিতা বন্দী, মা-বোনেরা দেশে কোন অজানায় মৃত্যুর প্রহর গুনছেন? এমতাবস্থায় শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একজন শতভাগ দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন। এই হত্যাকান্ডের পর ২১ বছর জিয়া প্রণীত কঠিন রাজনীতির ফলে এই জনপদে মৃত্যুর উৎসব চলেছে। হত্যা, ক্যু ও দেশ-জনগনের মান ক্ষুন্ন করে ষড়যন্ত্রের রাজনীতি শেখ হাসিনাই দূর করতে সমর্থ হয়েছেন।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাসির আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, সেলিম নবী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, স্বপন সেন, খোকন দাশ, ক্রীড়া সংগঠক সুনীল কৃষ্ন দে চৌধুরী, মুক্তিযোদ্ধা এহেসানুল হক, সারজা প্রবাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুল আমিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী, এড: পাপড়ী সুলতানা, সঞ্চিতা বড়ুয়া, এড: নিলুফার জাহান, অধ্যাপিক ফাহমিদা বিনতে আজিজ, ফারজানা ইয়াসমিন, চেয়ারম্যান আবুল হাশেম, বাংলাদেশ ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, মো: মহিউদ্দিন প্রমুখ।
