চট্টগ্রামে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার ঘোষণা

0

চট্টগ্রাম,সিটি নিউজ : চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের সাথে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস আজ রবিবার ৫ আগস্ট বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন। সভায় স্কুল-কলেজ ও মাদ্রাসার ৪০ জন ছাত্র প্রতিনিধি অংশ নেয়।

ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে ও চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরলে জেলা প্রশাসক ছাত্রদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের ৯ দফা দাবী মেনে নিয়েছেন এবং বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এবার তোমরা ক্লাসে ফিরে গিয়ে পড়াশুনায় মনোযোগী হও। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সরকারে গৃহীত পরিকল্পনা ও সড়ক দূর্ঘটনা প্রতিকারে নতুন আইন ছাত্রদের কাছে তুলে ধরেন।

পাশাপাশি চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে স্প্রিড ব্রেকার, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রীজ নির্মাণ ও প্রত্যেক সরকারী স্কুল-কলেজে বাস প্রদানের প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামের হালিশহরের ছেলে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পায়েল হত্যাকান্ডের ব্যাপারে এক ছাত্রের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। জেলা প্রশাসক নিজেই পায়েল হত্যার ব্যাপারে খোঁজ-খবর নিবেন বলে ছাত্রদের আশ্বস্ত করেন। পায়েলের পরিবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে এ ব্যাপারে সুপারিশ করার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিনহাজ চৌধুরী রিফাত, মিফতাহ উদ্দীন, স্বাধীন দত্ত, জাকারিয়া হোসেন, মাঈন উদ্দিন সোহেল, অর্ঘ্য প্রান্ত, সাজ্জাদুল ইসলাম সোহাগ, মো: রাসেল, আফজল হোসেন, তকি উল ইসলাম, মো: আরিফ উদ্দিন, আরেফিন রিয়াদ, মারুফ হাসান, সৈয়দ আকিব, ফারহানা আক্তার, রাকিন মাহতাব, আসিফ কামাল, ইমরান আলম, আবদুল্লাহ নাহিদ, হিমু রায়, পৃথিবী, মহসিন সাফিয়ান, রবিউল হোসাইন, আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.