আ.লীগ ছোট মন নিয়ে রাজনীতি করে না: আইনমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেনরা সিনহাকে নিয়ে জুডিশিয়ালি ক্যু’র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা নসাৎ করা হয়েছে। আসলে তারা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত।

আজ শুক্রবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে, ‘ক্ষমতাতো গেলো, বেরুবেন কোন দিক দিয়ে’। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে, আমাদের মন বিশাল।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.