বিকাল ৪টার মধ্যে নগর পরিস্কার করল চসিক

0

নিজস্ব প্রতিবেদক :: পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিকাল ৪টার মধ্যে পুরো নগরীর কোরবানি বর্জ্য পরিস্কার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরকারি নির্দেশনাকে সামনে রেখে ঈদুল আযহার দিন মোট ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে নগরীর নিয়মিত বর্জ্য রয়েছে দুই হাজার টন বর্জ্য এবং কোরবানির বর্জ্য রয়েছে ৭ হাজার টন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরো নগরীর বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে চসিক গত এক সপ্তাহ জাবত বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, পোষ্টার এবং পত্র পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি প্রদান করে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে।  প্রায় ৫ হাজার পরি”ছন্ন কর্মী ৪১ ওয়ার্ডে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছে।

কোরবানীকৃত পশুর নারী ভুড়ি ও উচ্ছিষ্ট অংশ  অপসারণ কার্যক্রমে প্রায় ৩৫০টি যানপরিবহন নিয়োজিত ছিল। সরকারের নির্দেশনানুযায়ী পশু জবায়ের নির্ধারিত স্থান ঘোষনা করায়  এ বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সহজতর হয়েছে।

আজ বিকালে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী পুরো ওয়াসার মোড় থেকে পুরো নগর পরিদর্শন করেছেন। এসময় তারা ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ন স্থান সমূহ  সরেজমিনে বর্জ অপসারন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন,চসিক শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বারপ্রাপ্ত মেয়র চ্যেধুরী চসিক বর্জ অপসারনের ক্ষেত্রে ৪১টি ওয়ার্পের  কাউন্সিলর  এবং নগরবাসীর সার্বিক সহযোগিতার জন্য  ধন্যবাদ জানান

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.