রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে বহাল রাখলেই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব
সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, আমাদের রক্তার্জিত স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে আমরা বাঙালি জাতির সত্ত্বার স্বীকৃতি লাভ করেছি। বাঙালি জাতিসত্ত্বাকে যারা মানেনা তারাই ১৯৭৫ এর ভয়াবহ হত্যাকান্ড ঘটিয়েছেন সেই ধারাবাহিকতার একই পরিচয় ধারীরা ২০০৪ এর ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যার মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা, জাতিসত্ত্বা ও প্রগতির রথচক্রকে স্তব্ধ করতে চেয়েছিল। তারা আজো সক্রিয়, ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে, জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে রাষ্ট্রপ্রধান পদে বহাল রাখলেই সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে বঙ্গবন্ধু স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে গেছেন।
রক্তস্নাত সেই দেশটির চিরদুঃখী মানুষগুলোর জন্য সমৃদ্ধশালী ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষে শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু তাঁর স্বল্প সময়কালের শাষনামলে একটি সংবিধান দিয়েছেন, ৮ শতাংশ প্রবৃদ্ধি দিয়েছেন, প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ সহ স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা, নতুন মুদ্রা চালু, বিভিন্ন দেশের সমর্থন আদায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুদ্ধে সর্বশান্ত কোটি কোটি লোকের পুর্নবাসন প্রভূতি সফলতা এনেছিলেন। আজকেও তার কন্যা শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে আধুনিক বিশ্বের সমকক্ষ করে তোলার লক্ষ্যে সত্যিকারের পরিকল্পনা গ্রহণ করছেন। জাতির ভাগ্য উন্নয়নে এই অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই হোক এই ট্রাজেডি আগস্টের অঙ্গীকার। তিনি ২১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এই আয়োজনের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, এদেশে অপরাজনীতির জনক জিয়াউর রহমান, তার ইনডেমনিটি অধ্যাদেশ এদেশে হত্যার রাজনীতিকে প্রলুব্ধ করেছিল। হত্যা করে আদর্শের সংগ্রাম স্তব্ধ করার অপকৌশলের পাপে বিএনপি জামাত আজ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়ে লজ্জ্বাজনক পরিনতি ভোগ করছে। আজকে আমাদের শপথ নিতে হবে স্বাধীনতার চেতনায় আমাদের আত্মপরিচয়কে আমরা হারাতে দেবনা কিছুতেই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, বন ও পরিবেশ সম্পাদক এড: মুজিবুল হক, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, সদস্য সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, আওয়ামী লীগ নেতা কায়সারুজ্জামান খান ফারুক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, আবদুল মোনাফ চৌধুরী, এড: বিধান বিশ্বাস, অধ্যাপক কৃষ্ণপ্রসাদ ধর, আবদুল মালেক, তৌহিদুল ইসলাম রহমানী, কামাল উদ্দিন, কাজী খোরশেদ মিল্টন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ফৌজিয়া, এড: শ্যামলী চৌধুরী, সুমী আকতার, নাজমা আক্তার, রাধা রানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহসম্পাদক রাশেদুল আরেফিন জিসান, শেখ মো: মহিউদ্দিন প্রমুখ।
