উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় রায় দিন
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী কাথরিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা মাষ্টার আবু আহমদ সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কাথরিয়া বঙ্গবন্ধু পরিষদের মো: ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্টানের উদ্বোধক ছিলেন অধ্যাপক এস এম আইযুব,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কাথরিয়া ইউনিয়ন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,জামাল উদ্দিন ,দিদারুল ইসলাম, আবু তালেব,সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সারাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে গণ জাগরণ ও উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় রায় দেওয়ার জন্য আহবান।
তিনি আরো বলেন বাশঁখালীতে বিগত ৩০ বছরে যে উন্নয়ন হয়নি তা বিগত ৪ বছরে হয়েছে ।এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় রায় দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান ।
