সিটি নিউজ ডেস্ক :: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনের সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, সংসদ অধিবেশনে আরপিও আইন উত্থাপন করা না গেলে, আগের প্রচলিত আইনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
রবিবার (২৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন ইসি। তিনি বলেন, পরবর্তী আলোচনার পরই আরপিওতে যে সমস্ত পরিবর্তন আসবে তা চূড়ান্ত হবে।
সভায় সংসদ নির্বাচনে ইভিএম চালু বিষয়ে কথা হয়েছে বলেও জানান রফিকুল ইসলাম।
