আবাসিক এলাকায় চামড়া মজুত রাখায় জরিমানা

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সোমবার ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পাচঁলাইশ থানাধীন হামজার খাঁ এলাকায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কোরবানীর পশুর চামড়া মজুত করে রাখায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে চামড়া মজুতকারী মো. আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী ৪ ঘন্টার মধ্যে মজুতকৃত চামড়া জনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.