বিএনপি কারচুপি করার জন্যই ইভিএম চায় না: কাদের

0

সিটি নিউজ ডেস্ক :: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ইভিএম সমর্থন করে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি ভোট কারচুপি করার জন্যই ইভিএম পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউজে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের থেকেও নিরপেক্ষ নির্বাচন কমিশন খুবই জরুরি।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের চেয়েও দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তারা (বিএনপি) অংশ নেয়নি, এটা তাদের ব্যাপার। এবারও যদি তারা অংশ না নেয়, এটাও তাদের ব্যাপার। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের অধিকার। এটা কোনো সুযোগ নয়। কোনো গণতান্ত্রিক দেশে সরকার সুযোগ বিতরণ করে না। এখানেও সুযোগ বিতরণের কোনো স্কোপ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন তাদের (বিএনপি) গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচনে অংশ নিবে।’

সেতুমন্ত্রী বিএনপিকে প্রশ্ন করে বলেন, ‘নির্বাচনে কারচুপি করার জন্যই কি তারা ইভিএম চান না? কেন্দ্র দখলের অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? হেরে গেলে অভিযোগ তুলবে, কিন্তু  ইভিএমে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.