নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রাম এক প্রাচীন শহর, পরিকল্পিতভাবে কেউ একে গড়ে তোলেনি। যুগের প্রয়োজনে শহরের আধুনিকায়ন হয় নি। আমি সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে নিয়ে মহানগরকে প্রকৃত বিশ্বমানের নগরীতে উন্নতি করার জন্য অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছি। দীঘদিনের উন্নয়নের বন্ধ্যাত্ব ঘুচিয়ে উন্নয়নের জোয়ার সৃস্টি করেছি। জলাবদ্ধাতা শুধু এ এলাকার সমস্যা নয়, সমগ্র চট্টগ্রাম শহরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার সমাধান সিডিএর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
সিডিএ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বের ফলেই দেশ এখন সমৃদ্ধির মহাসড়কে। উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর শক্তিশালী ২০টি দেশের একটি হবে। এই দেশকে আগে তলাবিহীন ঝুড়ি বা দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত দেশের মডেল বলে সমালোচনা করা হতো। সমালোচনাকারী সেই মহলটিই ভাষা ঘুরিয়ে এখন বলতে বাধ্য হচ্ছে, উন্নয়নের আদর্শ মডেল বাংলাদেশ।
হাজী এজহারুল হক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সামশুল আলম, এস. এম আবুল কাশেম, মো. আবছার, এসহাক, মো. জাহাঙ্গীর, আবদুল শুক্কুর পাঁচলাইশী, আবদুল হামিদ, মো. মনছুর, ইসমাইর, আবুল কালাম, আবদুল জলিল, হাজী মো. সোলতান, আবুল হাশেম, মো. ইলিয়াছ, হাজী আবদুল কুদ্দুস, মো. মোরশেদ, আবুল হাশেম খোকন, মো. বাদশাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
