চট্টগ্রামের হুইলচেয়ার ক্রিকেটারদের রেজিষ্ট্রেশন শুরু

0

সিটি নিউজ,চট্টগ্রাম: হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর সার্বিক পরিচালনায় ও আমেরিকান এম্বেসির সহযোগিতায় এবং চিটাগাং হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের আয়োজনে “ড্রীমস অন হুইল’স” চট্টগ্রাম র্পসন আয়োজন উপলক্ষ্যে গতকাল চট্টগ্রাম নগরীর এক রেষ্টুরেন্টে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিটাগাং হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের সভাপতি কায়সার আলী চৌধুরী এর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারন সম্পাদক আদিল কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসির প্রধান নির্বাহী লুৎফুন্নেছা রূপসা, ডিডিআরসি প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সাজ্জাদ, ডিডিআরসি পরিচালক নুরনাহার, সিডাব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ প্রিন্স, চট্টগ্রাম হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের পরিচালক এ.বি. সিদ্দিক আল মামুন ক্রিকেট কোচ জুয়েল দত্ত, জাতীয় হুইলচেয়ার ক্রিকেটার আহাদুল ইসলাম, ফখরুল ইসলাম রিফাত প্রমুখ।

হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর আয়োজনে দেশব্যাপী হুইলচেয়ার ক্রিকেট খেলোয়াড় বাছাইয়ের “ড্রীমস অন হুইল’স” রাজশাহী এবং রংপুর এর পরে চট্টগ্রামেও শুরু হতে যাচ্ছে।

হুইলচেয়ার ক্রিকেট খেলোয়াড় বাছাইপর্বে যে সকল হুইলচেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা উভয়ে উক্ত বাছাইপর্বে অংশগ্রহন করতে চাইলে আগামী ২২ সেপ্টেম্বর এর মধ্যে ০১৯১৬-১৮১১১১, ০১৭৯৬-৩৯০৮১০ উক্ত নাম্বারে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন নিশ্চিত করার জন্য জানানো যাচ্ছে।

প্রতিভাবান প্রতিবন্ধী হুইলচেয়ার ব্যবহারকারী ক্রিকেট খেলোয়াড়দের বাছাই করে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় দলের ক্যাম্পে অংশগ্রহন করার সুযোগ প্রদান করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.