সম্প্রীতি সমুন্নত রাখলে বাংলাদেশের গুরুত্ব বাড়বে বহির্বিশ্বে- রিয়াজ হায়দার চৌধুরী
নিজস্ব প্রতিবেধক : চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম নাগরিক উদ্যেগের আহবায়ক, পেশাজীবীনেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সম্প্রীতি সমুন্নত রাখা গেলে বহির্বিশ্বে সুনাম বাড়বে । এতে বিনিয়োগবৃদ্ধিসহ আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে । সকল সম্প্রদায় ও পেশাজীবী শ্রেণীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে বৃহত্তর ঐক্য প্রয়োজন।
চট্টগ্রামের যে সামাজিক ঐক্য তা আরো দৃঢ় করে তারুণ্যের শক্তিকে জাগাতে প্রত্যেককেই নিজের অবস্থান থেকে কাজ করে যেতে অনুরোধ জানান। পেশাজীবী নেতা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সনাতনী সম্প্রদায়ের বলিষ্ঠস্বর অপর পেশাজীবী সংগঠক এডভোকেট চন্দন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেএমসেন হল লাগোয়া মহানগর পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে এই মতবিনিময়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ ও রত্নাকর দাশ টুনু, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল ও মিথুন মল্লিক, অর্থ সম্পাদক এডভোকেট নিখিল নাথ,টিপু শীল জয়দেব, সহ অর্থ সম্পাদক বিপ্লব সেন, পুজা পরিষদ নেতা লিটন শীল প্রমুখ।
মতবিনিময়কালে পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদার বলেন, পেশাজীবী সমাজের দুঃসময়ে অতীতের মত সনাতনী সম্প্রদায় পাশে থাকবে।
মতবিনিময়কালে পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক শক্তির ঐক্যই পারে জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ।
