নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের রোল মডেল

0

চট্টগ্রাম : বিশিষ্ট সমাজ সেবক ফরিদ মাহমুদ বলেছেন, নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বে অনন্য এক রোল মডেল। এই সরকার দারিদ্র্য মুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। গৃহস্থলি থেকে শুরু করে চিকিৎসা বিদ্যা, প্রকৌশল, আইন, প্রশাসনের উচ্চ থেকে নিম্নস্তর, শিক্ষকতা, গবেষণা, সাংস্কৃতিক অঙ্গন, নার্সিং পেশা, খেলাধুলা, ব্যবসা- বাণিজ্য সহ পেশাদারী সকল স্তরে এখন নারীর পদচারনায় মুখরিত।

নারীর এ সাফল্য জনক ক্ষমতায়নে সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে বাংলাদেশকে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, কর্ম সংস্থান সৃষ্টি, শ্রম বাজারে ব্যাপক অংশ গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তা সৃষ্টি, নারীর শিক্ষা বিস্তারে শিক্ষা বৃত্তি প্রকল্প, নারী নিরাপত্তায় জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন, মহিলা বাস সার্ভিস চালু, হোস্টেল নিমাণ, মহিলা ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে। নারী উন্নয়নে সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন ২০১৫, নারী উদ্যেক্তা উন্নয়নে জয়িতা ফাউন্ডেশন, নারীর ক্ষমতায়ন নারী শিক্ষার সুযোগ সৃষ্টিতে নারী পুনঃর্বাসন বোর্ড, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল গঠন।

দেশের ৩১ টি কলেজে “ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স চালুর ফলে দেশে সন্তান জন্ম দিতে গিয়ে মাতৃ মৃত্যুর হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।” এছাড়া সন্তানের পরিচয়ে সকল ক্ষেত্রে মায়ের নাম অর্ন্তভুক্তি আবশ্যক মাতৃকালীন ছুটি ৬ মাস, দরিদ্র্য ও গর্ভকালীন মায়ের মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা চালু করা হয়েছে। দেশের সরকার প্রধান, বিরোধি দলের নেত্রী, জাতীয় সংসদের স্পীকার, প্রশাসন, সামরিক-আধাসামরিক-বেসামারিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা পদে বর্তমানে দেশের নারীরা সুপ্রতিষ্ঠিত।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ এবং টেকসই উন্নয়নের ১৭টি অভিষ্ট্যের মধ্যে ১টি হচ্ছে নারীর ক্ষমতায়ন। অর্থনীতি, উন্নয়ন, প্রগতি অব্যহত রেখে দেশকে সম্বৃদ্ধির পথে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনঃরায় দেশ সেবার সুযোগ দিতে “জনতার তরে, জনতার ঘরে” কর্মসূচির অংশ হিসেবে নগরীর কয়েকটি ওয়ার্ডে নারী সংগঠকদের সাথে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এই সভায় সভাপতিত্ব করেন নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য আনজুমান আরা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, নগর মহিলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক হুরে আরা বিউটি, পারভীন সুলতানা, সাইমুন নাহার, প্রতিভা দেবী, রবী চৌধুরী, মঞ্জু আরা বেগম, পিংকি আকতার, আইশা আকতার, কহিনুর আকতার, গুলজার বেগম, পারভীন আকতার, ফেরদৌস আকতার, নারগিস বেগম, লায়লা বেগম, রুবি চৌধুরী, বন্দনা দাশ, আঁখি চৌধুরী প্রমুখ।

এই সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার বর্ষা, তাহেরা বেগম, তানিয়া বেগম, ইসরাত জাহান মুক্তা, রেহেনা আকতার, রাশেদা বেগম, জুলি আকতার, আরজু বেগম, আইরিন সুলতানা, বিউটি আক্তার, তাসলিমা বেগম, রুখমানা বেগম প্রমুখ। সভায় বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.