শেখ হাসিনার জন্মদিন উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

0

সিটি নিউজ,চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, বিশ্বমানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (নগর ভবন) চত্বরে আয়োজিত দু’দিনব্যাপী গৃহিত কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রধান রক্ষা কবচ।

তাঁর ৭২তম জন্মদিন আমাদের সকলের জন্য আত্মোপলব্ধি এবং আত্মপ্রত্যয়ের একটি পুণ্যলগ্ন। এই লগ্নে বাঙালি জাতিসত্তা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। তিনি তাঁর জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর সফলতা কামনা করে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজন একটি শুভ বার্তা বয়ে আনবে এবং এই দিনটিতে শেখ হাসিনার জীবন ও কর্মকে নূতন প্রজন্মের কাছে তুলে ধরে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের লাল-সবুজে আঁকা একটি মানচিত্র। এই মানচিত্রের বাসিন্দারা তাঁকে আকড়ে ধরে সুন্দর আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাঁর জন্মদিন বাঙালির কাছে সুন্দর আগামীর পথে যাত্রার একটি নূতন আবাহন। তাই তাঁর জন্মদিন অনুষ্ঠানের আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমা না রেখে সকল কালিমামুক্তির জন্য আত্মশুদ্ধি অর্জনের ব্যঞ্জনায় অনুভবে-স্পর্শে তাড়িত করতে হবে।

মঙ্গলবার ১১ সেপ্টেম্বর বিকেলে নগরীর পল্টন রোডস্থ জহুর আহমদ চৌধুরী টাওয়ারে শেখ হাসিনা জন্মোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শেখ মাহমুদ ইসহাক এর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী এম.এ. মান্নান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জন্মোৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব ফারুক আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার রাশেদুল আমিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো: ইছা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, এড. নোমান চৌধুরী, অলিদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শাপলা কুঁড়ি আসর মহানগর যুগ্ম সম্পাদক শোয়েব শাহেদ, সংগঠক সাহাব উদ্দিন বাদশা, বিপনী বিতান কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর, সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.