নেজাম উদ্দিন রানা, রাউজান :: রাউজানের হলদিয়া ইউপির ভট্রপাড়ায় দুইপক্ষের সংঘর্ষে মহিলা সহ ৫ জন জখম হয়েছে।ঘটনায় আহতরা হলেন মিন্টু ভট্রচার্য,শিখা ভট্টচার্য,মনিন্দ্র ভট্টচার্য,রুনু ভট্রচার্য,ডাক্তার বাবলা ভট্রচার্য।
১২ সেপ্টেম্বর বুধবার দুপুর একটায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভট্রপাড়ার হিন্দু বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুনু ভট্রচার্য বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের তার টাঙ্গানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে দুটি পক্ষের মধ্যে গত ২ মাস আগেও একটি মারপিটের ঘটনা ঘটলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মুচলেকার মাধ্যমে সমঝোতা বৈঠক হয়।
