চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪৮তম সভা

0

সিটি নিউজ :   চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪৮তম সভা ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডরুমে ওয়াসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলাম এফ-১৪৩১ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দশটি আলোচ্য সূচীর মধ্যে ৪৭ তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন, বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন, আয় ব্যয়ের প্রতিবেদন,নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের প্রতিবেদন,প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্প কাজের অগ্রগতির প্রতিবেদন, মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের নামকরণ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) পদে নিয়োগের জন্য প্রাপ্ত আবেদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গহণ, ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয়ে অবহিতকরণসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য অতি: সচিব বেগম রোখসানা কাদের, অতি: সচিব জনাব মোঃ মনির উদ্দিন, জনাব মোঃ সোলায়মান আলম সেঠ, জনাব মোঃ জহুরুল আলম, জনাব শওকত হোসেন এফসিএ ,জনাব এ,এফ,এম কবির আহমেদ মানিক , মিসেস আবিদা আজাদ, জনাব এ,এম আনোয়ারুল কবির, জনাব তপন চক্রবর্তী ,ডাঃ শেখ শফিউল আজম ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন / প্রকৌশল/ অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.