চট্টগ্রামে চান্দগাঁওয়ে জয়িতা প্রকল্পের কাজ শুরু হচ্ছে

0

সিটি নিউজ,চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও এলাকায় কর্মজীবী মহিলাদের আবাসন ও তাদের নানাবিধ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রণীত ‘জয়িতা’ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল শুক্রবার ১৪ সেপ্টেম্বর এ প্রকল্পের কার্যক্রম পরিচালনার দায়িত্ব সংক্রান্ত কাগজপত্র নগর মহিলা লীগের পক্ষে উক্ত সংগঠনের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীকে হস্তান্তর করেন।

নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির অধীনে এ প্রকল্পের কাজ পরিচালিত হবে। জয়িতা’র কাগজপত্র হস্তান্তরকালে সাংসদ মঈনুদ্দিন খান বাদল বলেন, যেহেতু এটি কর্মজীবী মহিলাদের কল্যাণধর্মী প্রকল্প সেহেতু যুব মহিলা লীগকে এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। তিনি সায়রা বানু রৌশনীকে এ প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দেন।

জবাবে রৌশনী আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এর কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে সাংসদ বাদলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে সম্প্রতি স্পীকার শিরিন শারমিন চৌধুরী চান্দগাঁও পুরনো থানা এলাকায় জয়িতা প্রকল্পের স্থান পরিদর্শন করে অনুমোদন দেন।

১০ শতক জমির উপর এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিকে সাংসদ বাদল একই সময়ে তাঁর নির্বাচনী এলাকায় সৌর বিদ্যুৎ বাতি স্থাপনের জন্যও যুব মহিলা লীগ আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীকে দায়িত্ব দেন। এ সময় নারীদের কল্যাণে জয়িতার মত প্রকল্পে যুব মহিলা লীগকে সম্পৃক্ত করার জন্য মঈনুদ্দিন খান বাদলকে তিনি ধন্যবাদ জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.