দেশীয় সংস্কৃতির বিকাশ বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রতিফলন

0

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে আজ সন্ধ্যায়  প্রতিষ্ঠা বার্ষিকী উর্দযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আ জ ম নাছির উদ্দিন।

প্রধান অতিথি বলেন জাতির পিতাকে হত্যার পরে পিতা মুজিবর এর হত্যার বিচারের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর ভূমিকা জাতি আজীবন মনে রাখবে।

এ সময় আরো উপস্হিত ছিলেন জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোর্শেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ এর সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস,কাউন্সিলর আবিদা আজাদ,কাউন্সিলর আন্জুমান আরা বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক মো:সালাউদ্দিন,সহ-সভাপতি আসাদুজ্জামান খাঁন, হাজী আবু ছিদ্দিক, মিজানুর রহমান,যুগ্ন সম্পাদক মোঃ দিদার হোসেন,সংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন,,আব্দুল হালিম,সাইযেদ মিশু,আইন কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি আমিনুল নিজামী রিফাত সহ প্রমুখ।

সভাপতি আমিনুল হক বাবু বলেন বঙ্গবন্ধু কে হত্যার পরে প্রতিবাদ করার কথা যখন কেউ ভাবতে ও পারতো না, তখন সংস্কৃতি কর্মীরা আলমগীর কুমকুম , চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক কবরী সারোয়ার সহ আরো অনেকের সহযোগী তায় ১৯৮০ সালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন করেন।হাটি হাটি পা পা করে আজ সংগঠটি তার ৩৮ বছর পূর্ণ করলো। বর্তমানে যার নেতৃত্বে আছেন নাট্যজন ফাল্গুনী হামিদ।

পরিশেষে প্রধান অতিথি সিটি মেয়র সকল কে সাথে নিয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.