রংপুরের ৬ আসন পুনরুদ্ধারে মরিয়া জাতীয় পার্টি

0

সিটি নিউজ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি আসন পুনরুদ্ধার করতে মরিয়া জাতীয় পার্টি। শক্ত অবস্থানে থাকা আওয়ামী লীগও দখলে চায় সব আসন রাখতে। নানা চাপের মুখে থাকা বিএনপিও প্রস্তুত ৬ টি আসনের প্রতিদ্বন্দ্বিতায়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দূর্গ দাবি করা রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে রংপুর সদর-৩ আসনে খোদ জাপা চেয়ারম্যান এরশাদ ও গঙ্গাচড়া-১ আসনে প্রেসিডিয়াম সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সাংসদ নির্বাচিত হন। এক সময় শক্তিশালী অবস্থানে থাকা জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত দিয়ে রংপুর বিভাগের ২২টি আসন ফিরে পেতে চায়।

জাতীয় পার্টির জনপ্রিয়তা শূন্যের কোঠায় উল্লেখ করে আওয়ামী লীগ নেতারাও প্রস্তুত আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা প্রমাণে।

এদিকে নানামুখী চাপ নিয়ে কার্যালয়ের ৩০ গজে সভা করা বিএনপির দাবি, আওয়ামী লীগ- জাপার আসন ভাগাভাগির রেষারেষিতে জনগণের রায় যাবে তাদের পক্ষে।

আওয়ামী লীগের দখলে থাকা ৪ টি আসনে এখন পর্যন্ত রংপুর- ৪ ও রংপুর- ৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা টিপু মুন্সি ও এইচ এন আশিকুর রহমান সবুজ সংকেত পাওয়ার কথা শোনা যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.