দানু ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাতিঘর- ড. অনুপম

0

সিটি নিউজ ডেস্কঃঃ উপ মহাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন কাজী ইনামুল হক দানু ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাতিঘর। রাজনৈতিক পরিমন্ডলে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশ ও জাতির সেবায় এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মানুষের ভাগ্য পরিবর্তনে সফল হয়েছে। এ অর্জন ও সফলতার ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশ সেবার সুযোগ দিবেন এবং মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য একযোগে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ড. অনুপম সেন আরো বলেন দানু কখনো অর্থবিত্তের জন্য রাজনীতি করেন নি। ত্যাগই ছিল তার জীবনের দর্শন। তাই তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।

আজ মঙ্গলবার (২ অক্টোবর) প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড. অনুপম সেন উপরোক্ত কথাগুলো বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু।

যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সজীবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, চট্টল বীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা: মাহফুজুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব ফরিদ মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নওশাদ মাহমুদ রানা, কানাডা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার এর পরিচালক সৈয়দ ছগির আহমদ, সাবেক কাউন্সিলর মমতাজ খান,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ডেপুটি কমান্ডার মো: শহিদুল হক চৌধুরী সৈয়দ, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডর মো: সরওয়ার কামাল দুলু, মহানগর ইউনিটের সহকারী কমান্ডার পাল্টু লাল সাহা, সাধন চন্দ্র বিশ্বাস, এফ এফ আকবর খান, নুরুল হক বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম জেলার আহ্বায়ক ইঞ্জি: মশিউজ্জামান সিদ্দিকী পাভেল।

বিশেষ অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন, দানু ভাই নীতি আদর্শে কখনো বিচ্যুত হয়নি। তিনি ছিলেন চেতনার সৈকতে ভোরের নোঙর। কাজী ইনামুল হক দানু ছিলেন একটি ইতিহাস। তাঁর আদর্শের পথ ধরে সুখী সমৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের সন্তান সহ চট্টলার যুব ও ছাত্র সমাজকে একযোগে কাজ করতে হবে।

ডা. মাহফুজুর রহমান বলেন কাজী ইনামুল হক দানু ছিলেন একজন আপাদমস্তক সৎ, নিলোর্ভ, নিরহংকার, সদালাপী. সাংগঠনিক দক্ষতার অপরিসীম।তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পাকিস্তানী দোসর মোনায়েম খানকে চকবাজারস্থ অলি খাঁ মসজিদের সামনে তাঁর গাড়িতে জুতা নিক্ষেপ করেছিল। তাঁর এমন সাহসী কর্মে তৎকালীন চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের স্বাধীনতা লাভের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে। একদিকে স্বাধীনতা, অন্যদিকে ছাত্র, যুব এবং আওয়ামী লীগের রাজনীতি তিনি সুচারুভাবে পালন করে গেছেন।

কমান্ডার মোজাফফর আহমদ বলেন, কাজী ইনামুল হক দানু যেভাবে দেশ, সংগঠন ও চট্টগ্রামের অধিকার আদায়ে অবিচল ছিল তাঁর এই বীরত্ব কর্মকান্ডগুলো বুকে ধারণ করে আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার টানা দ্বিতীয় মেয়দের সরকার পরিচালনার অসমাপ্ত কাজগুলো সমাপ্তির প্রত্যয়ে পুনঃবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ফরিদ মাহমুদ বলেন, কাজী ইনামুল হক দানু দেশ, জাতি ও সংগঠনের পাশাপাশি তিনি লেখালেখি এবং চিত্র অঙ্কন করতেন। কাজী ইনামুল হক দানু সংগঠন বর্হিভূত কোন কর্মকান্ডকে সমর্থণ করতেন না। সংগঠনের সাংগঠনিক কাঠামোকে অবলোকন করে ছাত্র যুব নেতৃবৃন্দদেরকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাঁর সেই নিদের্শে অনেক ছাত্র যুব নেতৃবৃন্দ সততা এবং নিষ্ঠার সাথে সংগঠনে আজ কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম কেন্দ্রীয় সংগঠনের সাথে এবং মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিতে যুগোপযোগী সফল কর্মসূচি পালন করে গেছেন। তাহা চট্টগ্রামে প্রশংসিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কাজী রাজেশ ইমরান, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, মো: সাজ্জাদ হোসেন, আশরাফুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন আজাদ, রাকিব হোসেন খান রিপন, এড. মো: সৌরভ, মো: নাছির খান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.