সিটি নিউজ, বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার পৌরসদরের ৩নং ওয়ার্ড়ের উত্তর জলদী নেয়াজর পাড়ায় সেনা বাপের বাড়ীর পুকুর পাড়ের উত্তর দিকে গাছের ফাঁস লাগানো ঝুলন্ত পৌরসভার মিয়ার বাজারের পান দোকানদার শাহ্ আলম (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় তার ভাই মো: শিব্বির বাদী হয়ে হত্যা মামলা দায়েল করেছে ।
মামলায় নিহতের স্ত্রী তাসমিন সুলতানা(২২), শ্বাশুড়ী জুলিয়ারা বেগম (৪৩),মো: আলম নুর (৩০),আবদুর রহিম(৪৫),নুরুল আমিন(৬০)সৈয়দ খোরশেদুল আলম(৪০) কে আসামী করা হয় ।মামলার ঘটনার বিবরনে জানা যায় বাহারছড়ার ছাপাছড়ি এলাকার নুরুল আমিনের কন্যা তাসমিন সুলতানা বিগত ৮ বছর পুর্বে বিবাহ হয়।
তাদের ঘরে এক পুত্র মো: তামিম(৭) ও এক কন্যা মীম (৩)রয়েছে। নিহত শাহ্ আলম এর শালিকা তানজিনা আক্তারকে ছোট বোন রুবি আক্তারের দেবর নুরুল হকের সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত হলে শাহ আলম বিরোধীতা করে। গত ২৮ সেপ্টেন্বর শালিকা তানজিনা আক্তার বিয়ে হলে ও সে বিয়েকে যাইনি।
পরবর্তী ৩০ সেপ্টেন্বর শ্বাশুড় বাড়িতে তার স্ত্রী পুত্রকে আনতে গেলে বিবাদ হয় । তা নিয়ে ঘটনায় তাকে মেরে লাশ নিয়ে এসে বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে বলে অভিযোগে প্রকাশ ।এদিকে ঘটনার পর জিঞ্জাসাবাদের জন্য আটক নিহতের শ্বাশুড়ী জুলি আরা বেগম ও নিহতের স্ত্রী তাছমিন আক্তারকে মামলায় অর্ন্তভুক্ত করার তাদের আটক দেখিয়ে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, নিহত শাহ্ আলম এর ঘটনায় তার বাদী হয়ে তর স্ত্রী তাসমিন সুলতানা, শ্বাশুড়ী জুলিয়ারা বেগম ও শ্বশুড় নুরুল আমিনসহ ৬ জনকে আসামী করে মামলা দায়েল করা হয়েছে । আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । অপর আসামীদের গ্রেফতার করা গেলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে ।
