রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বুধবার সকালেই মুন্সির ঘাটাস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে শত শত নেতা কর্মী এসে জড়ো হয়। এরপর সাংসদ অপেক্ষায় থাকা রায়ের জন্য।
আজ বুধবার ১০ অক্টোবর বেলা ১২টার দিকে যখন রায় প্রকাশিত হয় তখন উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয় সেখানে। দলের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে শুরু হয় আনন্দ মিছিল।
মিছিলে অংশ নেয় রাউজান উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীগ, যুবলীগ, ও ছাত্রলীগের হাজারো নেতা কর্মী। মিছিলটি উপজেলা সদরের মুন্সির ঘাটা হতে শুরু করে জলিল নগর বাস স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় মুন্সির ঘাটায় এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরোয়ার্দী সিকদার, প্রিয়তোষ চৌধুরী, নজরুল
ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজান, কাউন্সিলর আলমগীর আলী, এড.সমীর দাস গুপ্ত, শওকত হোসেন, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, সারজু মো. নাছের, আহসান হাবীব চৌধুরী হাসান, আবু সালেক, ইমরান হোসেন ইমু, জিল্লুর রহমান মাসুদ, পিবলু চৌধুরীসহ প্রমূখ।
উল্লেখ্য,রায়ে বাবর সহ ১৯ জনকে মৃত্যুদন্ড ও তারেক সহ ১৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়।
