সীতাকুণ্ডে ডাকাতিতে বাধাঁ দেওয়ায় ড্রাইভার খুন

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ড্রাইভারের নাম সরোয়ার (৪০)। থানা সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ডের মান্দারিটোলা এলাকায় একদল ডাকাত কৌশলে ট্রাকটি থামিয়ে চালকের সর্বস্ব লুটে নেওয়া চেষ্টা করে।

এ সময় চালক বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সরোয়ার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আলিনগর মিঠানগর গ্রামের দুদা কাজীর ছেলে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে বলে জানান

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.