জঙ্গী আর সন্ত্রাসীদের আওয়ামী লীগে স্থান নাই
নিজস্ব প্রতিবেদকঃঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত কমসূর্চীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওতাধীন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কমসূর্চী অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩১ অক্টোবর ) বিকালে নাসিরাবাদস্হ সাবেক কমিশনার বাসভবনে শুলকবহর ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী আনুষ্ঠানিকভাবে সাবেক কমিশনার ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মামুনুর রশীদ মামুনকে নিদিষ্ট ফরম ফিলাপের মাধ্যমে সদস্যপদ নবায়ন করার কমসূর্চীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী বলেন, জঙ্গীবাদ আর সন্ত্রাসীদের আওয়ামীলীগের মতো সংগঠনে কোন স্থান হবে না। সেই সাথে হাইব্রীড ও নব্য আওয়ামী লীগ সম্পর্কে সজাগ থাকতে হবে। হঠাৎ করে এসে কেউ যাতে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য হতে না পারে সে ব্যাপারেও সর্তক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিখি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি এডভোকট সুনীল কুমার সরকার বলেন, আগামী জাতীয় নিবার্চন অনেক গুরুত্বপূর্ন আর আওয়ামী লীগের মতো সংগঠনের সদস্য সংগ্রহ ও নবায়ন ও গুরুত্বপূর্ণ। তাই সাবধানতা অবলম্বন করে সদস্য সংগ্রহ করতে হবে যাতে কোন অপশক্তি প্রবেশ করতে না পারে। অ
নুষ্ঠানে আরেক বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম বলেন, নিবার্চন নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। নিবার্চন বানচালে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংস্কতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, সদস্য আলহাজ্ব মোঃ এয়াকুব, সৈয়দ আমিনুল হক,৭নংপশ্চিম ষোলশহরওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খয়রাতি মিয়া,
৮নং শুলকবহর ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দী, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহীম, খুলশী থানা আওয়ামীলীগনেতা মহিউদ্দীন খসরু, নাসিরাবাদ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হোসাইন, শুলকবহর-বাদরুতলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আক্তার ফারুক, আবুবক্কর, তাঁতী লীগের নুুরুল আমিন মানিক, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক হাজ্বী মোঃ সেলিম, সরফরনেওয়াজ খান মাসুদ,
নগর সেচ্ছাসেবকলীগনেতা দেবাশীষ নাথ দেবু, আওঙ্গজেব শিবলু,নাসির উদ্দীন ফাহিম, কুতুবউদ্দীন, ওমরগনি এমই এস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, আওয়ামীলীগ নেতা মোঃ সেকান্দর, মোঃ মুসা, নগর সেচ্ছাসেবকলীগনেতা যিশু নাথ, এমকে আলম বাসেদ, বেসরকারী বিশ্ববিদ্যালয় সমুহ ছাত্রলীগের সভাপতি শফিউর আজম জিপু, এম.ই. এস কলেজ ছাত্রলীগনেতা নুরুন নবী শাহেদ, ছাত্রলীগ নেতা নিজাম শাহরিয়া, রিছাদ আলী, সরওয়ারনিজাম, সৌভর হোসেন তুষার, সাকিব আহমেদ, ফারুক আহমেদ ফরহাদ আদিপ, ইমন নওশাদসহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।
