সিটি নিউজ ডেস্কঃঃ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে অংশগ্রহণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।
আজ বুধবার (৩১ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে উপস্থিত রয়েছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা খন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ।
