নৌকার পক্ষে প্রচারনা চালাচ্ছেন সরকারী কর্মকর্তারাঃ বিএনপির অভিযোগ

0

সিটি নিউজ ডস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সব আয়োজন যেন করে রেখেছে সরকার ও প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করতে আমরা এর আগেও নির্বাচন কমিশনকে বলেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তাছাড়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনকে দলীয় কার্যক্রম ও নির্বাচনি প্রচারণায় ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির অভিযোগে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সন্তান, বর্তমান সংসদ সদস্য ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রেজওয়ান আহাম্মদ তৌফিক রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনকে দলীয় কার্যক্রম ও নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার করেছেন।

দলটির অভিযোগ, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য বিএনপি কার্যালয়ের সামনে গণজমায়েতে পুলিশ হামলা চালিয়েছে ও নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। কিন্তু ইসি এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করেছে। এ ঘটনায় ইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.