ইসি সচিব আমাকে ইনসাল্ট করেছেনঃ হিরো আলম

0

সিটি নিউজ ডেস্কঃ  হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়, দেখেন অবস্থা। ইসি সচিবের এ কথায় চটেছেন হিরো আলম। হিরো আলম  নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের পদত্যাগ দাবি করেছেন। বগুড়া-৪ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বলেন, একজন নাগরিক হিসেবে আমি অপমানিত বোধ করছি।

হিরো আলম বলেন, ইসি সচিব আমাকে ইনসাল্ট করে কথা বলে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করব।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল বুধবার এক সভায় হিরো আলম সম্পর্কে বলেন, ‘হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি, দেখেন অবস্থা।

গতকাল ইসি সচিব হেলালুদ্দীন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই-তোকারি করতে পারেন না। তিনি আমাকে ইনসাল্ট করে কথা বলেছেন। আমি সচিবের কথার নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.