সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা করা হয়।
রিজভী জানান, ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
